বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিবন্ধী কল্যান সংসারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে প্রতিবন্ধী কল্যান সংসার উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের রোজডেল কিন্টার গার্ডেন এসোসিয়েশন প্রাঙ্গণে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর প্রতিবন্ধী কল্যান সংসার নির্বাহী পরিচালক সুরুজ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক মুজাহিদ মুন্না, ইনার হুইলের সভানেত্রী নীলুফার ইয়াসমিন, অক্সফোর্ড কিন্টার গার্ডেনের নির্বাহী পরিচালক জানে আলম প্রমুখ।