বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিবন্ধী কৃষকের বাড়িতে ডাকাতি

By মেহেরপুর নিউজ

October 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় লিয়াকত নামের এক প্রতিবন্ধী কৃষকের বাড়িতে ডাকাতি করে পিতা-পুত্রের ৯০ হাজার টাকা লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও বাড়ির মালিক লিয়াকত আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত আমঝুপি উত্তরাপাড়ার প্রতিবন্ধী লিয়াকতের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে লিয়াকত আলীর গরু বিক্রির ৫০ হাজার এবং তার ছেলে রশিদের জমি বন্ধক ফেরতের ৪০ হাজার টাকা লুট করে । পরে অন্যান্য সামগ্রী লুট করতে চাইলে তাদের চিৎকারে প্রতিবেশেীরা হইচই শুর করলে ডাকাকদল পালিয়ে যায়। সকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেণ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে ঘটনা ঘটলেও তারা পুলিশকে জানিয়েছে সকালে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।