অন্যান্য

মেহেরপুরে প্রতিবেশীর হামলায় একজন আহত

By মেহেরপুর নিউজ

July 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামে প্রতিবেশীর বাড়িতে টিউবয়েলে পানি যাওয়ায় প্রতিবেশীর হামলায় আমজাদ হোসেন নামের এক জন আহত হয়েছে। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে. আমজাদ হোসেনের বাড়ির টিউবয়েল পানি প্রতিবেশী রেজাউলের ছেলে আজিজুলের বাড়িতে যাওয়ায় দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আজিজুল ও তার লোকজন আমজাদকে পিটিয়ে আহত করে।