বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রথম আলোর জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

November 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুর সরকারী শিশু পরিবারে আশ্রিত এতিম শিশুদের নিয়ে জাকজমকভাবে প্রথম আলো পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে সরকারী শিশু পরিবার চত্বরে একটি বিশাল কেক কেটে জন্মদিন অনুষ্ঠানের সূচনা করা হয়। এতিম শিশুদের নিয়ে কেক কাটেন প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ডা.এম এ বাশার,মেহেরপুর কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপপরিচালক এস এম রেজাউল হুদা,প্রথম আলোর জেলা প্রতিনিধি তুহিন আরন্য,মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক নুরুল আহমেদ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু পরিবারের শিশুসহ প্রথম আলো বন্ধু সভার শিশুরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।