বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভার বিজয় শপথ

By মেহেরপুর নিউজ

December 12, 2015

মেহেরপুর নিউজ,১২ ডিসেম্বর: মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যেগে বিজয়ের মাস উপলক্ষে ও তরুণদের মুক্তিযুদ্ধের গল্প শোনানা ও বিজয় শপথ পাঠ করানো হয়েছে।

শনিবার দুপুরে শহীদ সামছুজোহা পার্কে মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভার সভাপতি জানে আলমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বন্ধুসভার সাবেক সভাপতি ডা. আবুল বাশার। এ সময় প্রথম আলো বন্ধুসভার সাবেক সম্পাক হোসেন খান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান অনিক, অনুষ্ঠান সম্পাদক মোস্তাকুর রহমান তুষার, যুগ্ম সম্পাদক মোহাইমিনুর রহমান আবির প্রমুখ উপস্থিত ছিলেন।