খেলাধুলা

মেহেরপুরে প্রথম আলো বন্ধুসভা গোল কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে আতি-নিশান ও লিটিল -আবির জুটি জয়ী

By মেহেরপুর নিউজ

February 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ ফেব্রুয়ারি: মেহেরপুর প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে মেহেরপুর মল্লিক পাড়া তনবন ব্যাডমিন্টন কোটে অনুষ্ঠিত বন্ধুসভা গোল কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে আতি-নিশান জুটি ও লিটিল -আবির জুটি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত খেলায় আতি-নিশান জুটি ২-০ সেটে তাসফিক-তারিন নাদিম জুটিকে এবং লিটিল- আবির জুটিকে ২-০ সেটে নাসিম-রিপন জুটিকে পরাজিত করে।