জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে প্রথম ঈদের জামাত সকাল সোয়া ৮ টায় নতুন পৌর ঈদগাহ মাঠে

By মেহেরপুর নিউজ

June 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ জুন: মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে সকাল ৮-১৫ মিনিটে প্রধান ঈদের জামাতের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ২য় প্রধান জামাত অনুষ্ঠিত হবে ৮-৩০ মিনিটে শহরের পুরাতন ঈদগাহ মাঠে। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় সকাল ৮-৪৫ মিনিটি কোর্ট জামে মসজিদে, সকাল ৭-৩০ মিনিটে থানা মসজিদে এবং ৮-৪৫ মিনিটে পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে নিজ নিজ কমিটির উদ্যোগে  নামাজের সময়সূচি নির্ধারণ করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দীন বেলালী, ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কের দুপাশে বর্ণিল পতাকা দিয়ে সাজানো এবং সরকারি বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ঈদের দিন হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারী বাড়ানোর ব্যাপারেও আলোচনা করা হয়।