মেহেরপুর নিউজ ২৪ ডট কম০৭ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে হাফিজের সেঞ্চুরি, রনি ও লিটনের হাফ সেঞ্চুরির সুবাদে সদর উপজেলার আমঝুপি ক্রীড়া একাদশ বিশাল জয় পেয়েছে। রোববার অনুষ্ঠিত খেলায় আমঝুপি ১৮৯ রানে মেহেরপুর বড়বাজার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি ৩৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। দলের পক্ষেফিজ ১০৫ ও লিটন ৮০, রনি ৫৩ ও গাজ্জালী ৪২ রান করেন। জবাবে খেলতে নেমে বড়বাজার ২৯ ওভার ২ বলে ১১৭ রান করে সবাই আউট হয়ে যায়। সজল দলের পক্ষে ৬২ রান করেন। বিজয়ী দলের সাগর ৪ টি উইকেট লাভ করে।