মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে ভেনাস স্পোটিং ক্লাব জয় লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ৯১ রানের বিশাল ব্যবধানে মেহেরপুর সংগ্রাম ক্রিড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ভেনাস স্পোটিং ক্লাব নিধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রহিত ৪২, প্রকাশ ৩৭ রান করেন। সংগ্রামের পক্ষে পল্লব, নাহিদ ও সিয়াম প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সংগ্রাম ক্রিড়া চক্র ২৭ ওভার ৫ বলে ১৫৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আলী সর্বচ্চ ৩০ রান করেন। ভেনাসের পক্ষে চারটি উইকেট লাভ করেন। এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দারিয়াপুর পাবলিক ক্লাব ২৪ ওভার ৪ বলে সব কটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। ইলিয়াস দলের পক্ষে ৫২ রান করেন। জবাবে খেলতে নেমে গাংনী ফিউচার ক্লাব ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে রিপন সর্বচ্চ ৪৮ রান করেন। মেহেরপুরে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টনে তানসেন জুটি, সতিশ জুটি ও সবুজ জুটি মেহেরপুর পৌর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে মেহেরপুর পৌর ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে তানসেন জুটি, সতিশ জুটি ও সবুজ জুটি নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় তানসেন জুটি ২-০ সেটে প্লাবন জুটিকে, সতিশ জুটি ২-০ সেটে নিয়ন জুটিকে ও সবুজ জুটি পিরোজপুরের বিরুদ্ধে ওযাক ওভার লাভ করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।