খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ ভলি লীগে আকতার স্মৃতি সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

January 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে আকতার স্মৃতি সংঘ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় আকতার স্মৃতি সংঘ ২-০ সেটে রক্তিম সূর্য ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন এ কে আজাদ টিটু। তাকে সহযোগিতা করে লিটন ও মিন্টু।