মেহেরপুর নিউজ,২৪ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হরাইজন টেকনো লিমিটেডের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে আশরাফপুর জনকল্যান ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় আশরাফপুর জনকল্যান ক্লাব ২৫-১২, ২৫-১০ সেটে ছহি উদ্দিন ফাউন্ডেশন শিক্ষাকে পরাজিত করে।