খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ হ্যান্ডবলে রায়পুর জাগরনী ও কাবাডিলিগে আমঝুপি উদায়ন ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল  ও কাবাডলিীগে যথাক্রমে  রায়পুর জাগরনী ক্লাবও আমঝুপি উদয়স ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার   বিকালে অনুষ্ঠিত হ্যান্ডবলে রায়পুর জাগরনী ক্লাব ৪-২ গোলে মেহেরপুর সদর উপজেলার কোলা ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের কালাম ৩টি, জিৎ ১টি এবং বিজিত দলের নাসিম ও রনি একটি করে গোল করেন। পরে অনুষ্ঠিত কাবাডলিীগে আমঝুপি উদায়ন ক্লাব ২০-১১ পয়েন্টে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে।