মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন চেক বিতরণ অনুষ্ঠানের ৩৭ জনকে ৫০ হাজার টাকার করে চেক, ৬ জনকে ৪০ হাজার টাকার করে এবং ৬ জনকে ৩০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।