বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা ঋণ বিতরণ

By মেহেরপুর নিউজ

August 25, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ড অফিস মিলনায়তনে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রকিবুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বি আর ডি ভি’র পিও শামিমুর রহমান।পরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬৩ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ৫২ লক্ষ ৬০ হাজার টাকা লোন প্রদান করা হয়।