বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

March 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাহাদ হোসেনে। তিনি শনিবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাহাদ হোসেনের বাসভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক প্রদান করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৩৯ জনের মাঝে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন সেখানে উপস্থিত ছিলেন।