মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার উপভোগ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক পার্থপ্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, আলমগীর হোসেন, আনোয়ারুল হক কালু, কাজী মিজান মেনন, নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
এ সময় তারা বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচির তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।