মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট: প্র্রধান বিচারপতি এসকে সিনহার অপসারণ দাবি করে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে শহরের কোর্ট মোড়ে জেলা মহিলা আওয়ামীলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিনের নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন, গাংনী উপজেলা সাধারণ সম্পাদিকা নুর জাহান বেগম, শহর সভাপতি রেহেনা খাতুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী অ্যাড. মিনা পাল। মানবন্ধন থেকে বক্তরা অবিলম্বে প্রধান বিচারপতি এস কে সিনহার অপসারণ দাবি করেন।