মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, সৈয়দ মাসুদুল ইসলাম, আবুল ফজল ,মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আবুল হামেম, নুরুল গনী, ইকবাল হোসেন, আয়েশা সিদ্দিকা প্রমুখ।