বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের মটর সাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

December 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ ডিসেম্বর: মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান আগামি সংসদ নির্বাচনের জনসংযোগ উপলক্ষে নির্বাচনী এলাকায় নেতাকর্মিদের নিযে এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা বের করেন।

শনিবার দুপুরে মেহেরপুর কলেজ মোড়ের নিজস্ব বাগান বাড়ি থেকে এ শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি মেহেরপুর থেকে বারাদি প্রদক্ষিন করে চাঁদবিল হয়ে মুজিবগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। পরে মুজিবনগর থেকে প্রধান সড়ক হয়ে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। । শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, খালেকুজ্জামান ডালিম প্রমূখ। শোভাযাত্রায় বিভিন্ন এলাকার দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।