মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর:
মেহেরপুর প্রবিণ হিতৈষী সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ডা.রমেশ চন্দ্র নাথকে সভাপতি ও আলহাজ্ব আবুল কালামকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার রাতে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আলহাজ্ব মো: আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা.রমেশ চন্দ্র নাথ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ডা,এম এ বাশার , প্রফেসর ওমরুল হুদা, প্রফেসর আতাহার আলী, আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে ডা.রমেশ চন্দ্র নাথকে সভাপতি ও আলহাজ্ব আবুল কালামকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মেহেরপুর প্রবিণ হিতৈষী সংঘের কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. শাহাদৎ হোসেন, অ্যাডভোকেট শাহাজান আলী, কে এল কর, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস, আব্দুল আজিজ, অর্থ সম্পাদক সামসুল হক, সাংগাঠনিক সম্পাদক আশাবুল হক, যুগ্ন সাংগাঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ডা.এমএ বাশার ,প্রচার সম্পাদক ফজলুল হক,সদস্য আব্দুল মতিন, ইউসুফ আলী, মনিরুল ইসলাম, সোহরাব হোসেন, আব্দুর রহমান, আলাউদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম এবং শওকত হায়াৎ খান ।