মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:
মেহেরপুরে ষাটোর্ধ প্রবীন ব্যাক্তিদের সংগঠন “প্রবীন হিতৈষী সংঘের” উদ্যোগে প্রবীন হিতৈষী সংঘের নবাগত সদস্যদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে আলহাজ্ব মো: আবুল কালামের সভাপতিত্বে বরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রহিম।
বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ডা.রমেশ চন্দ্রনাথ,সংঘের সদস্য সামসুল হক,রবিন্দ্রনাথ সাহা,খবির উদ্দিন ,আব্দুল কুদ্দুস,ওমরুল হুদা প্রমুখ।অনুষ্ঠানে প্রবীন ব্যাক্তিরা তাদের সুখ দু:খের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।