মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন। শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।