বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রশাসন ও বাস মালিক সমিতির মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

November 17, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল। আলোচনা সভায় সড়ক পরিবহন আইন ২০১৮, শ্রমীক নিরাপত্তা, সড়ককে অবৈধ্য ইঞ্জিন চালিত আলগামন, নছিমন, পাখি ভ্যান বন্ধ সহ আন্ত রুটে চলাচলকারী বাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।