মেহেরপুর নিউজ, ২৩ জুন: প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড মেহেরপুর জেলা অফিসের উদ্যোগে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মেহেরপুর জেলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর ই আলম, এ এম ডি ঢাকা কর্পোরেট শাখা, মো: বজলুর রহমান, ইজিপি খুলনা বিভাগীয় ইনচার্জ, কোম্পানীর মেহেরপুর অফিসের ডিসি মো: জানে আলম। সভাপতিত্ব করেন মেহেরপুর অফিস ইনচার্জ মো: আনিছুর রহমান।