বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ

By মেহেরপুর নিউজ

September 22, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দূর্যোগ মন্ত্রানালয়ের ত্রাণ তহবিল হতে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫৪ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান উপস্থিত থেকে চাল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।