মেহেরপুর নিউজ:
মেহেরপুরে প্রাণিসম্পদ বিভাগ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মেহেরপুরে প্রাণী প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রাণিসম্পদ বিভাগ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে প্রাণী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বশির আহমেদ প্রমূখ। এর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীতে আশা গরু, ছাগল সহ পাখির বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনীতে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল গরু, বিভিন্ন ধরনের পাখি, স্থানীয় বিখ্যাত কালো ছাগল সহ বিড়াল খরগোশ, অন্যান্য পশুপাখি প্রদর্শনীতে স্থান পায়।