মেহেরপুর নিউজ:
বাংলাদেশে পারস্পরিক শিক্ষণ কর্মসূচি (এইচএলপি)প্রাতিষ্ঠানিকীকরণ নেটওয়ার্ক প্রকল্পের আওতায়,এনআইএলজি সুইজারল্যান্ড সরকারও ওয়াটার এইড বাংলাদেশ এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশে পারস্পরিক শিক্ষণ কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, আরডিসি রনি খাতুন, আর্সেনিক নেটওয়ার্কের জেলা প্রতিনিধি তরুণ কান্তি হোড়,উপ-প্রকল্প পরিচালক মনিকা মিত্র, রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহমেদ চূন্নু,আনারুল ইসলাম, শাহজামান, মোমিনুল ইসলাম, মতিয়ার রহমান, সেলিম রেজা, মিজানুর রহমান রানা, গোলাম সাকলাইন সেপু,সোহেল আহমেদ, মশিউর রহমান,আইয়ুব হোসেন মফিজুর রহমান প্রমূখ। কর্মশালায় মেহেরপুরের সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য সংরক্ষিত সদস্যগণ অংশগ্রহণ করেন।