বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান যুব রেড ক্রিসেন্টার ইউনিট প্রধান শামসুদ্দোহা সোহাগ।