শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক প্রধান শিক্ষকদের ২১দিন ব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

June 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুর সদর উপজেলার ইউআরসি’র উদ্যোগে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২১দিন ব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

রোববার বিকালে ইউআরসির প্রশিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল হাসান, ফিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ইকবাল হোসেন,কিতাব আলী, আলমগীর হোসেন প্রমুখ।