শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্টঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যেগে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ আগস্ট শনিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যেগে সদর উপজেলার উজলপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহ জামান । বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, এলজিইডি’র নির্বাহী  প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম প্রমুখ।