মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুলাই : মেহেরপুরে আসামি বহনের জন্য কোণ গাড়ি না থাকায় জীবন বাজি রেখে পুলিশকে থানা ও জেল হাজত থেকে কোর্টে আসামি আনা নেয়া করতে হয়। জানা গেছে, মেহেরপুর জেলা সদরসহ গাংনী ও মুজিবনগর থানায় আসামি বহনের জন্য কোন গাড়ি বরাদ্দ না থাকায় দাগি আসামি থেকে শুরু করে সব ধরনের আসামি মেহেরপুর জেলখানা ও কোর্টে আনা নেয়া করতে পুলিশদের বেগ পেতে হয়। কখনও কখনও ভ্যান কিংবা নছিমন, আবার কখনও মোটর সাইকেল যোগে আসামি বহন করতে হয়। এসকল ক্ষেত্রে পুলিশকে অধিক ঝুঁকি বহন করতে হয়। আসামি বহনের জন্য প্রিজন ভ্যান বরাদ্দ দেয়া হলে আসামি বহনের ক্ষেত্রে আইন শৃংখলা রক্ষাকারি সদস্যদের ঝুঁকি অনেকাংশে কমে যাবে বলে বিজ্ঞ মহল মনে করেন।