বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষন সমাপ্ত

By মেহেরপুর নিউজ

December 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২য় দিনের প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষনে ৭০ জন প্রিজাইডিং অফিসার,৩৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬৬ জন পোলিং অফিসার প্রশিক্ষনে অংশ নিয়েছে। এতে জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন,সদর উপজেলা মোতাওয়াক্কিল রহমান,গাংনী উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।