মেহেরপুর নিউজঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন একাদশ ও মেহেরপুর পৌর একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জেলা প্রশাসন একাদশ ১-০ গোলে জয়লাভ করে। দ্বিতীয়ার্ধে সাব্বির জয়সূচক একমাত্র গোলটি করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) ও পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, এস্তামুল হক, শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, আবির আনসারী এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ অন্যান্যরা।