শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্বরনে স্বরন সভা

By মেহেরপুর নিউজ

November 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: অমর ২১শে ফেব্রুয়ারীর আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠার অন্যতম রুপকার প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্বরনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক স্বরন সভার আয়েজন করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নুরুল আহমেদর সভাপতিত্বে স্বরন সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন।বক্তব্য রাখেন শিল্পকলার সাধারন সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের,শিল্পকলা একাডেমীর কোষাধাক্ষ আশরাফ মাহমুদ,প্রশিক্ষক শ্বাশত নিপ্পন,মাহবুবুল হক মন্টু প্রমুখ। এর আগে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।