মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকার প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। কেবলমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত অন্য সকল ছবি, ব্যানার, পোস্টার, প্লাকার্ড অপসারণ করা হচ্ছে। পৌরসভার কর্মীবৃন্দ সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড অপসারণ করে।