বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফরহাদ হোসেন এমপি’র গণসংযোগ

By মেহেরপুর নিউজ

September 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।

রবিবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সাথে নিয়ে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন।

এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন তার সাথে ছিলেন।