বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফল মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 21, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন জেলা ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপী ফল মেলার উদ্বোধন করেন।

কৃষিবিদ শামসুল আলমের সভাপতিত্বে ফলমেলা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। পরে সেখানে কয়েকজন শিশুর হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।