বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফল মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

By Meherpur News

June 22, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আসমাউল হুসনা এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং জাসাসের জেলা আহ্বায়ক বাকা বিল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব এবং নিরাপদ ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফল চাষের সম্প্রসারণ ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও আলোকপাত করা হয়।