মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম। এর আগে জেলা