বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফার্মাসিটিক্যাল কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 04, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ৩ মাস ব্যাপী ফার্মাসিস্ট কোর্সের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনারুল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাদেকুজ্জামান খান রানা, আব্দুল লতিফ, নাজমুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিলন, সেন্টু, শহিদুল ইসলাম, রনোক উপস্থিত ছিলেন।৩ মাস ব্যাপী প্রশিক্ষণে মেহেরপুরের ২শ জন অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে পরে প্রশিক্ষনার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।