মেহেরপুর নিউজঃ মেহেরপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমু’র নেতৃত্বে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মেহেরপুর সদর উপজেলার শতাব্দী ফিলিং স্টেশন এবং মুজিবনগর উপজেলার অনামিকা ফিলিং স্টেশন ও মুজিবনগর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মুজিবনগর ফিলিং স্টেশনে মজুদ শেষ হয়ে যাওয়ায় তেল বিতরণ বন্ধ ছিল। অন্যদিকে শতাব্দী ও অনামিকা ফিলিং স্টেশনে শুধুমাত্র ডিজেল বিতরণ চলমান ছিল।
অভিযানকালে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর মজুদ রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুদের পরিমাণ মিলিয়ে দেখা হয়।
পরবর্তীতে তেল সরবরাহ পাওয়া মাত্রই সকল ফিলিং স্টেশনে মজুদ থাকা পর্যন্ত নিয়মিতভাবে তেল বিতরণ অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।