মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর ও গাংনী উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শিত স্টেশনগুলোর মধ্যে সদর উপজেলার হক ফিলিং স্টেশন ও আমিন ফিলিং স্টেশন এবং গাংনী উপজেলার মেসার্স হোসেন ফিলিং স্টেশন, মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন ও মেসার্স জামান ফিলিং স্টেশন উল্লেখযোগ্য।
এছাড়াও বারাদি ইউনিয়নের পাটকেলপোতা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় দুইজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় পৃথক দুটি মামলায় মোট ৮০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।