বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফিলিং স্টেশন পরিদর্শন ও মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ৮০০ টাকা

By Meherpur News

March 28, 2026

মেহেরপুর নিউজঃ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার হক ফিলিং স্টেশন ও আমিন ফিলিং স্টেশন এবং গাংনী উপজেলার মেসার্স হোসেন ফিলিং স্টেশন, মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন ও মেসার্স জামান ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।

এছাড়াও বারাদি ইউনিয়নের পাটকেলপোতা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট ব্যবহার না করার কারণে দুইজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় দুটি পৃথক মামলায় মোট ৮০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।