মেহেরপুর নিউজ, ২৭ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এডিবির অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা চেয়ারমান অ্যাড. মারুফ আহামেদ বিজন উপস্থিত থেকে এ ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রাশেদুল হাসান সেখানে উপস্থিত ছিলেন। এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ১টি ক্রিকেট সেট ও ১৩৪টি ফুটবল প্রদান করা হয়।