বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেনসিডিলসহ একজন আটক

By মেহেরপুর নিউজ

December 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মিনারুল ইসলাম ঘটক নামের এক ব্যাক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মিনারুল ইসলাম ঘটক সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল কাদের ঘটকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক মিনারুল ইসলাম ঘটককে আদালতের মাদ্যমে করাগারে পাঠানো হবে।