মেহেরপুর নিউজ, ১১ ডিসেম্বর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আব্দুর রশিদ নামের এক ব্যাক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
সোমবার সকালে জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুর রশিদ সদর উপজেলার গোভীপুর গ্রামের কাসেদ আলীর ঘটকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক মিনারুল ইসলাম ঘটককে আদালতের মাদ্যমে করাগারে পাঠানো হবে।