বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেনসিডিলসহ এক যুবককে আটক

By মেহেরপুর নিউজ

June 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আলিম নামের এক যুবককে আটক করেছে। আব্দুল আলীম কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

সে মেহেরপুর শহরের গরুর হাট পাড়ার একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকেন। মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান শুক্রবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার রায়পুর কবরস্থানের কাছ থেকে আব্দুল আলীমকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।