বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেনসিডিলসহ দ্ইু ভাই আটক

By মেহেরপুর নিউজ

November 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ পলাশ হোসেন ও ঝন্টু হোসেন নামের দুভাইকে আটক করা হয়েছে।

সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক পলাশ হোসেন ও ঝন্টু হোসেন সদর উপজেলার দক্ষিণ শালিকার ইমাদুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অয়িান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।