মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিনারুল আটক করা হয়েছে। মিনারুল মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
রবিবার বিকেলের দিকে তাকে আটক করা হয়। জানা গেছে ঘটনার সময় মেহেরপুর ডিবি পুলিশের এ এসআই জসিম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া কবরস্থানের কাছ থেকে মিনারুল কে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে