বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেনসিডিলসহ ২ জন আটক

By মেহেরপুর নিউজ

April 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ খুশিলা খাতুন ও সিরাজুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে।

খুসিলা খাতুন পাবনা জেলার সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের হযরত আলীর মেয়ে এবং সিরাজুল ইসলাম এক এলাকার ইসলাম প্রামাণিকের ছেলে।

বুধবার ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকা থেকে তাদের আটক করে। এ সময় আটক দুই ব্যক্তির নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।